হাতের নাগালে ডটবিডি!

১৪ সেপ্টেম্বর, ২০২০ ১৮:৪৬  
অনলাইনে বাংলাদেশের জাতীয় পরিচয় ডট বিডি ডোমেইন এর দাম কমিয়েছে রাষ্ট্রায়ত্ব টেলিসেবাদাতা প্রতিষ্ঠান বিটিসিএল। নতুন নিয়মে সর্বনিম্ন ২ বছরের জন্য এক হাজার ৪০০ টাকায় কেনা যাবে ডট বিডি ডোমেইন। এর পরের ২ বছরের বেশি সময়ের জন্য নবায়ন করতে খরচ পড়বে ৫০০ টাকা করে। সাথে থাকছে ১৫ শতাংশ ভ্যাট। নগদ, বিকাশ বা টেলিটক ব্যালান্স থেকেও মূল্য পরিশোধের মাধ্যমে ঘরে বসেই ডোমেইন কেনা ও নবায়ন করা যাবে।